২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা জাফর উল্লাহ জামিনে মুক্ত

আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ কাজী জাফর উল্লাহ মঙ্গলবার বিকেল উচ্চ আদালতের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''জাফর উল্লাহ সাহেবকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টায় তিনি কারাগার থেকে বের হয়েছেন।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ কাজী জাফর উল্লাহ মঙ্গলবার বিকেল উচ্চ আদালতের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''জাফর উল্লাহ সাহেবকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টায় তিনি কারাগার থেকে বের হয়েছেন।'' আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাফর উল্লাহকে গত ১৮ এপ্রিল জরুরি বিধিমালার আওতায় গ্রেপ্তার করে যৌথবাহিনী। ১১ ডিসেম্বর আদালতের নির্দেশে তাকে জামিনে মুক্তি দেওয়া হলেও জেলগেট থেকে জরুরি বিধিমালায় তাকে ফের গ্রেপ্তার করা হয়। এরপর হাইকোর্ট গত ৭ জানুয়ারি তাকে জামিন মঞ্জুর করে মুক্তি দেওয়ার আদেশ দেয়। মঙ্গলবার আপিল বিভাগও হাইকোর্টের আদেশ বহাল রাখলে তিনি বিকেলে মুক্তি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমএইচবি/২০৪৯ ঘ.