২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে আশাবাদি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

২০০৮ এর ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র ও ব্রিটেন । মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দা অ্যাফেয়ার্স গীতা পাসি ও ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর এক বৈঠক শেষে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৮ এর ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র ও ব্রিটেন । মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দা অ্যাফেয়ার্স গীতা পাসি ও ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর এক বৈঠক শেষে এ কথা জানানো হয়। গীতা পাসি বলেন, "২০০৮ এর মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে। এ ব্যাপারে আমার আত্মবিশ্বাস রয়েছে এবং আমি আশাবাদি।" আনোয়ার চৌধুরী বলেন, "২০০৮ সালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।" ২০০৮ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি ও তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম সম্পর্কে জানাতে ঢাকার বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের আমন্ত্রণ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমরা সফল ভাবে নির্বাচন অনুষ্ঠান করবো এবং ২০০৮ সালের মধ্যেই তা করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএ/১৮৩৮ঘ.