২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দপ্তর বণ্টন: মতিন স্বরাষ্ট্রে, অন্যরাও বাড়তি দায়িত্বে

দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার তিন বিশেষ সহকারীকে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা এমএ মতিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আনোয়ারুল ইকবালকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এমএ মালেক মোল্লাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, দেবাশীষ রায়কে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং এম তামিমকে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার তিন বিশেষ সহকারীকে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা এমএ মতিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আনোয়ারুল ইকবালকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এমএ মালেক মোল্লাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, দেবাশীষ রায়কে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং এম তামিমকে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার তাদের মধ্যে নতুন দপ্তর বণ্টন হয়। উপদেষ্টা এবং বিশেষ সহকারীরা বর্তমানে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, সেগুলোর পাশাপাশি সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কাজও করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এমএ মতিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আনোয়ারুল ইকবালকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।" প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এমএ মালেক মোল্লাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, ব্যারিস্টার দেবাশীষ রায়কে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং অধ্যাপক এম তামিমকে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হয় বলে ফাহিম মুনেম জানান। বর্তমান সরকারের এক বছরের মাথায় গত ৯ জানুয়ারি নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়ার পর দপ্তর পুনর্বণ্টন করা হয়। তাতে এমএ মতিনকে নৌ-পরিবহন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই তিন মন্ত্রণালয়ের সঙ্গে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও যুক্ত হলো। আনোয়ারুল ইকবাল ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে। এর সঙ্গে এখন যুক্ত হলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এমএ মালেক মোল্লা ডাক ও টেলিযোগাযোগের সঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। দেবাশীষ রায়কে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এবং এম তামিমকে জ্বালানি বিভাগের পাশাপাশি বিদ্যুৎ বিভাগেরও দায়িত্ব দেওয়া হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এমআই/এমএ/১৮১৪ ঘ.