২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগির দেশে ফিরছি: আনোয়ার হোসেন মঞ্জু

যুক্তরাষ্ট্রে অবস্থানরত আনোয়ার হোসেন মঞ্জু শিগগিরই দেশে ফিরছেন। দেশে এসে রাজনীতিতে যোগ দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে মঞ্জু বলেন, "শিগগিরই দেশে ফিবর। আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, মামলা নেই। যে মামলা হয়েছে, তা দেশে এসে আইনের মাধ্যমে মোকাবেলা কবর। আদালতে ন্যায় ও সুবিচার পাব বলে আমার বিশ্বাস রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে সাক্ষাৎকারটি নেন টেলিফোনে নিউইর্য়কের হাসানুজ্জামান হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে অবস্থানরত আনোয়ার হোসেন মঞ্জু শিগগিরই দেশে ফিরছেন। দেশে এসে রাজনীতিতে যোগ দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে মঞ্জু বলেন, "শিগগিরই দেশে ফিবর। আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, মামলা নেই। যে মামলা হয়েছে, তা দেশে এসে আইনের মাধ্যমে মোকাবেলা কবর। আদালতে ন্যায় ও সুবিচার পাব বলে আমার বিশ্বাস রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে সাক্ষাৎকারটি নেন টেলিফোনে নিউইর্য়কের হাসানুজ্জামান হাসান। জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর- ২ আসনে পাঁচবার সাংসদ নির্বাচিত হন। তিনি এইচ এম এরশাদ ও শেখ হাসিনার শাসনামলের যোগাযোগমন্ত্রী ছিলেন। গত বছরের ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার পর তিনি দেশ ত্যাগ করেন। সে সময়ে মঞ্জুর ঢাকার বাসায় তল্লাশি চালায় যৌথবাহিনী। আনোয়ার হোসেন মঞ্জু ও তার স্ত্রী সাবেক সাংসদ তাসমিমা হোসেন এখন ওয়াশিংটনে মেজ মেয়ে মানিজা হোসেনের বাসায় আছেন। মেয়ে মানিজা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল হেরিটেজ ফাউন্ডেশনের নির্বাহীর দায়িত্বপালন করছেন। আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে আলাপের শুরুতেই দেশে ফেরার বিষয়ে তার পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, "দেশে শিগগির ফিরে যাব। সেখানে আমরা বিরুদ্ধে করা মামলা আইনের মাধ্যমে মোকাবিলা করব। আমি বিশ্বাস করি, ন্যায় ও সুবিচার পাব। কারণ আমাদের বিচার বিভাগ স্বাধীন বলে আমি জানি।'' প্রশ্ন: আপনার বিরুদ্ধে কোন ধরনের মামলা হয়েছে? মঞ্জু: আল্লাহর রহমতে আমার বিরুদ্ধে সরকার কোনো দুর্নীতির মামলা দিতে পারেনি বা হয়নি। আমি সে রকম কোনো কাজ করেনি। দুই দফায় সরকারের মন্ত্রিসভায় ছিলাম। জনপ্রতিনিধি হিসেবে মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করেছি। কী কাজ করেছি, তা দেশের মানুষ জানে। প্রশ্ন: ১১ জানুয়ারি পটপরিবর্তন ও এর এক বছর পূর্তিতে আপনার প্রতিক্রিয়া কী? মঞ্জু: এক বছর তত্ত্বাবধায়ক সরকার ভালোভাবে দেশ পরিচালনা করেছে। স্থিতিশীল অবস্থা ছিল এই একটি বছরে। তবে বন্যা ও সিডরের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছরে অর্থনৈতিক খাত সবল হতে পারেনি- এটা ভুলে গেলে চলবে না। অষ্টম সংসদের মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আইনশৃঙ্খলা ধসে পড়েছিল। এরপর ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত হয় দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার। আমাদের সামরিক বাহিনী এ সরকারকে সহযোগিতা করছে। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দেওয়ার কথা থাকলেও সরকারের পক্ষে তা করা সম্ভব হয়নি বলে মনে হয়েছে। অনেক সমস্যা ও জঞ্জাল জমে আছে, সবকিছু না হলেও কিছু প্রাতিষ্ঠানিক বিষয় ঠিক করার দায়িত্বটিও সরকারের ওপর বর্তিয়েছে। তবে ২০০৮ সালের মধ্যে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে- এটা দেশের মানুষ ও প্রবাসীরা মনে করে। প্রশ্ন: বর্তমান সরকার সংাবিধানিকভাবে দেশ পরিচালনা করছে বলে কি মনে করেন? মঞ্জু: আমি মনে করি সংবিধান সম্মতভাবেই বর্তমান তত্ত্বাধায়ক সরকার দেশ চালাচ্ছে। এই সরকারের প্রতি বিদেশি দাতা ও সহযোগী দেশগুলোর পূর্ণ সমর্থন রয়েছে। প্রশ্ন: রাষ্ট্র পরিচালনায় সামরিক বাহিনীয় ক্ষমতার অংশীদারিত্ব প্রয়োজন আছে বলে মনে করেন কি? মঞ্জু: বিষয়টি এভাবে দেখবেন না। রাষ্ট্রপরিচালনায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদ সবার সমন্বয় প্রয়োজন হয়। নির্বাহী বিভাগের ভেতরেই একটি অংশ আমাদের শক্তিশালী সামরিক বাহিনী। এটাকে আলাদা করার কিছু নেই। প্রশ্ন: জরুরি অবস্থা প্রত্যাহার হলে দেশ আবার ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যাবে বলে মনে করেন কিনা? মঞ্জু: না। দেশকে আর ১১ জানুয়ারির পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না। এটা রাজনীতিবিদদেরও উপলব্ধি করতে হবে। কেন ও কী কারণে ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করতে হয়েছিল, তা আমাদের সবাইকে বুঝতে হবে। প্রশ্ন: কারাগারে অন্তরীণ রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে কীভাবে নির্বাচন সম্ভব? মঞ্জু: কারাগারের সঙ্গে নির্বাচনের কোনো সর্ম্পক নেই। রাজনীতিবিদদের মধ্যে যারা কারাগারে, তাদের বিষয়টি আইনের মাধ্যমেই সুরাহা হবে। এটাকে নির্বাচনের সঙ্গে জড়ানো ঠিক হবে না। তবে এটা সত্য যে, জরুরি অবস্থার কারণে কিছু কিছু বিচারের বিষয় প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে আমি মনে করি উচ্চ আদালত গতিশীল হলে এসব বিষয় নিয়ে আর প্রশ্ন থাকবে না। প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকারের পাঁচ উপদেষ্টার পদত্যাগ সর্ম্পকে আপনার প্রতিক্রিয়া কী? মঞ্জু: এটা স্বাভাবিক নিয়ম। আমি দুটি সরকারে মন্ত্রিসভায় ছিলাম। সরকারকে গতিশীল করতে এভাবে অনেক সময়ে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়। প্রশ্ন: সরকারের ব্যর্থতা কী বলে মনে করেন? মঞ্জু: দেশের বাইরে আছি বলে না জেনে কিছু বলাটা ঠিক হবে না। তবে দ্রব্যমূল্য পরিস্থিতি সহনীয় রাখতে ব্যবস্থা নেওয়া উচিৎ। কাজের বিনিময় খাদ্য কর্মসূচি এবং ওএমএস অব্যাহত রাখা প্রয়োজন। প্রশ্ন: আপনি তো নিজের দল থেকে পদত্যাগ করেছেন, দেশে ফিরে কী করবেন? মঞ্জু: আমি দল থেকে পদত্যাগ করেছিলাম। কিন্তু সেই পদত্যাগপত্র দল গ্রহণ করেনি। তাই বিষয়টি বুঝতেই পারছেন। দেখা যাক কী হয়। প্রশ্ন: দৈনিক ইত্তেফাকে বিভিন্ন পরিবর্তন নিয়ে অনেক কথাবার্তা আছে। কর্মী ছাঁটাইয়ের বিষয়ে স