ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্ভব হলে আগামী জুন জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন চেয়েছে আওয়ামী লীগ। শুক্রবার তারা জরুরি অবস্থা প্রত্যাহারসহ ১১ দফা সুপারিশ দিয়েছে।
দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শুক্রবার তত্ত্বাবধায়ক সরকারের এক বছরপূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরেন।
শুক্রবার বিকেলে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে জিল্লুর রহমান বলেন, ''আশা করি নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী (সম্ভব হলে জুন জুলাইয়ের মধ্যে) নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।"
তিনি বলেন, "দেশের বর্তমান সংকটের স্থায়ী সমাধান একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের পক্ষেই কেবল সম্ভব। আমরা দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার চাই।''
একই সঙ্গে তিনি আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে মুক্ত করার কথাও বলেন।
বিএনপি'র সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, "খোন্দকার দেলোয়ার হোসেনকে আমি ফোনে বলেছি, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।"
জিল্লুর রহমানের ১১ দফা সুপারিশগুলো হচ্ছে, অবিলম্বে রাজনৈতিক তৎপরতার ওপর সব ধরনের বাধা নিষেধ তুলে নিয়ে নির্বাচনমুখী হওয়ার পরিবেশ তৈরি; শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তিদান ও সুচিকিৎসার ব্যবস্থা করা; শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ সব রাজবন্দির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার; সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও জাতীয় গুরুত্ব
bdnews24