ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন ছাড়া প্রস্থানের 'অন্য কোনো পথ' খুঁজলে সরকার বিপদে পড়বে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে প্রায় সব বক্তাই জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য জোরালো দাবি জানান। এছাড়া বিশেষ ক্ষমতা আইনসহ নাগরিক অধিকার সীমিতকারী আইনগুলো বাতিলেরও দাবি এসেছে। (আরো তথ্যসহ)
২০০৭ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মানবাধিকার সংগঠন 'অধিকার' এর প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
রাশেদ খান মেনন বলেন, "নির্বাচন ছাড়া এ সরকারের বের হওয়ার (ক্ষমতা ছাড়ার) কোনো পথ নেই। অন্য কোনো পথে বের হতে চাইলে তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে।"
তিনি আরো বলেন, "উপদেষ্টা তপন চৌধুরীর একটি বক্তব্যের জন্য চালের বাজার ঘুরে গেল। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে শিগগিরই গরিব মানুষকে ষাট-সত্তর টাকায় চাল কিনতে হবে।"
যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি জানিয়ে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, "জরুরি অবস্থা বছরের পর বছর ধরে চলতে পারে না। গণতন্ত্রের দিকে অগ্রযাত্রায় জরুরি অবস্থা কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারে না।"
জরুরি অবস্থা তুলে নিলে খালেদা-হাসিনাকে 'এক ঘণ্টাও' আটকে রাখা যাবে না- এ মন্তব্য করে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান বলেন, "দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য এখনই তাদেরকে মুক্তি দিতে হবে।" দেশের মানুষ পাতানো নির্বাচন মেনে নেবে না বলেও তিনি সতর্ক করে দেন।
এনজিও নেতা ও লেখক ফরহাদ মজহার বলেন, "দেশের খাদ্য পরিস্থিতি ভয়াবহ। সবকিছুর জন্যই দুই নেত্রী দায়ী
bdnews24