২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলার শুনানি রোববার, অব্যাহতির আবেদন জানানো হবে

ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলা থেকে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমকে অব্যাহতি দেয়ার জন্য রোববার আদালতে আবেদন জানাবে আইনজীবীরা। এদিন মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 10:12 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলা থেকে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমকে অব্যাহতি দেয়ার জন্য রোববার আদালতে আবেদন জানাবে আইনজীবীরা। এদিন মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য রয়েছে। শেখ হাসিনা অসুস্থ থাকায় গত মঙ্গলবার মামলার শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়নি। হাসিনার অনুপস্থিতিতেই ওইদিন আসামি পক্ষের আইনজীবীরা মামলার আলামত পর্যবেক্ষণ শেষ করে। পরে মহানগর দায়রা জজ মো. আজিজুল হক মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেন ৬ জানুয়ারি। এদিকে কারা কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, শেখ হাসিনা আদালতে যাওয়ার মতো সুস্থ আছেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মামলার নথি দেখা শেষ করেছি। আগামীকাল (রোববার) আসামিদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আদালতের কাছে আবেদন জানাবো।" শেখ হাসিনার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট রেজাউর রহমান বলেন, "এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আমাদের কিছুই জানানো হয়নি। তিনি সুস্থ আছেন কি না, তা আগামীকাল (রোববার) আদালতে গিয়ে বুঝতে পারবো।" কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত শেখ হাসিনা আদালতে যাওয়ার বিষয়ে না করেননি। তিনি সুস্থ আছেন। আদালতে যাওয়ার মতো অবস্থা তার আছে।" গত ৩১ ডিসেম্বর এ মামলার বিচার কাজ চলাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। পরে আদালতের পরামর্শে অসুস্থতার কথা উল্লে