২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মাধ্যমে হাসিনাকে মুক্ত করা হবে: ছাত্রলীগ

আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে মুক্ত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, "সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনাকে হয়রানি করছে। আমরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনব।" প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা কর্মসূুচি পালন করছে দেশের প্রাচীন এ ছাত্র সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 06:38 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে মুক্ত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, "সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনাকে হয়রানি করছে। আমরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনব।" প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা কর্মসূুচি পালন করছে দেশের প্রাচীন এ ছাত্র সংগঠনটি। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ৬০ পাউন্ডের একটি কেক কেটে দিনের কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রিপন। এর পর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় ছাত্রলীগ নেতারা। পরে তারা জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে অন্তরীণ আওয়ামী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। শেখ হাসিনার সঙ্গে তাদের দেখা না হলেও কারা কর্তৃপক্ষের মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রীর কাছে ফুল পৌঁছে দেন তারা। কার্জন হলে দিনের কর্মসূচির শুরুতে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "নেত্রী ছাড়া সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে বলে আমরা মর্মাহত।" আটক শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "শিক্ষকদের মুক্তি ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলতে পারে না। তাদের অবশ্যই দ্রুত মুক্তি দিতে হবে।" এর পাশাপাশি শিক্ষার্থীসহ কারা অন্তরীণ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের মুক্তির দাবি জানান ছাত্রলীগ সভাপতি। রিপন বলেন, "ছাত্র সংগঠনগুলো অবশ্যই ছাত্র কল্যাণমূলক কাজ করবে। তারা বিপদে-আপদে ছাত্রদের পাশে দাঁড়াবে। জাতির ক্রান্তিকালে সোচ্চার থাকবে।" ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশাহসহ কেন্দ্রীয় নেতারা কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৩টায় ধানমণ্ডির ৩ নম্বর সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এমআই/১২২৭ ঘ.