২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা খালেদাকে বিদেশে পাঠানো হতে পারে

প্রস্তাব পেলে উন্নত চিকিৎসার জন্য সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বুধবার ভূমি মন্ত্রণালয়ে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 09:01 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রস্তাব পেলে উন্নত চিকিৎসার জন্য সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বুধবার ভূমি মন্ত্রণালয়ে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, "প্রস্তাব এলে দুই নেত্রীকে বিদেশ পাঠনোর বিষয়ে আইনগত দিক বিবেচনা করা হবে। এ ধরনের প্রস্তাব আমাদের কাছে এখনও আসেনি। আসলে আমরা বিবেচনা করবো।" মঙ্গলবার শেখ হাসিনার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে দাবি জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, "মুক্তির বিষয়ে প্যারোল জামিনসহ নানা ধরনের সুযোগ রয়েছে।" রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বৈঠক করবে কিনা জানতে চাইলে মইনুল হোসেন বলেন, "এর জবাব আমার কাছে নেই। এটা প্রধান উপদেষ্টা বলতে পারবেন।" তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে বৈঠক করার দাবি জানাচ্ছে এটা আমরা জানি। তবে তাদের সঙ্গে বৈঠক করার চিন্তা আপাপত সরকারের নেই বলেই জানি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/আরএ/জিএনএ/১৩১২ ঘ.