ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মান্নান ভূঁইয়ার সিঙ্গাপুর সফর নিয়ে আ স ম হান্নান শাহর বক্তব্যকে 'কল্পনাপ্রসূত ও দুঃখজনক' আখ্যায়িত করেছেন বিএনপির 'সংস্কারপন্থী' নেতা জেড এ খান। তার দাবি, মান্নান ভূঁইয়া চিকিৎসার জন্যই সিঙ্গাপুর গেছেন, রাজনীতি করতে নয়।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শনিবার দুপুরে থাই এয়ারলাইন্সের বিমানে মান্নান ভূঁইয়া ঢাকা ফিরবেন বলে জেড এ খান জানান।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেড এ খান শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিঙ্গাপুরে মহাসচিবের সফরকে 'দুরভিসন্ধিমূলক' বলে যে মন্তব্য করা হয়েছে; তা কল্পনাপ্রসূত ও দুঃখজনক। মান্নান ভূঁইয়া সিঙ্গাপুর গেছেন চিকিৎসার জন্য, কোনো ধরনের রাজনীতি করতে নয়।"
তবে সিঙ্গাপুরে অবস্থানকালে মান্নান ভূঁইয়ার সঙ্গে অনেক প্রবাসী দেখা-সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন জানিয়ে জেড এ খান বলেন, "সেটা তো একেবারে সৌজন্যমূলক। এখানে রাজনীতি টেনে আনার চিন্তা যারা করেন, তাদের মাথায় অন্য কোনো চিন্তা থাকতে পারে।"
তিনি বলেন, "আমার সঙ্গে শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে মান্নান ভূঁইয়া সাহেবের কথা হয়েছে। উনি সুস্থ হয়ে দেশে ফিরছেন।"
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হান্নান শাহ শুক্রবার দুপুরে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় মান্নান ভূঁইয়ার সিঙ্গাপুর সফরকে 'দুরভিসন্ধিমূলক' বলে মন্তব্য করেন।
বিএনপির 'বহিষ্কৃত' মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া গত রোববার সিঙ্গাপুর যান। তিনি সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হৃদরোগ ও মূলথলির জটিলতার চিকিৎসা করাচ্ছেন। গত বছরের জুলাই মাসে একই হাসপাতালে মান্নান ভূঁইয়ার হৃদপিণ্ডের ধমনীতে সৃষ্ট ব্ল
bdnews24