ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ও ইকোনো গ্র"পের চেয়ারম্যান কাজী সালিমুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার বিকেল সাড়ে ৪টায় কমিশনের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ধানমন্ডির ঠিকাদার মীর জাহির হোসেনকে কাজ পাইয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন আহমেদ ও কাজী সালিমুল হক এক কোটি টাকা ঘুষ নেন।
কমিশনের উপপরিচালক শফিকুল ইসলাম গত ২৯ মে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএ/১৮১৭ ঘ.
bdnews24