২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বামদলগুলোর কার্যালয় সরগরম

ঘরোয়া রাজনীতি ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথমদিনই সরগরম হয়ে উঠেছে বাম রাজনৈতিক দলগুলোর কার্যালয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টিসহ অন্য দলগুলোর কার্যালয়ে নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে শুরু করেন। এ সময় তাদের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি কিছু কিছু দাপ্তিরিক কাজও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘরোয়া রাজনীতি ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথমদিনই সরগরম হয়ে উঠেছে বাম রাজনৈতিক দলগুলোর কার্যালয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টিসহ অন্য দলগুলোর কার্যালয়ে নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে শুরু করেন। এ সময় তাদের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি কিছু কিছু দাপ্তিরিক কাজও হয়েছে। সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (সোমবার) থেকে নিয়মিত অফিসের কাজ শুরু হয়েছে। অনেক নেতাকর্মী সারাদিন অফিসে এসেছিলেন। আমরা জমে থাকা কাজগুলো এগিয়ে নিচ্ছি।" তিনি জানান, শিগগিরই সিপিবি কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদের সভা হবে। মে মাসে সিপিবির সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হতে পারেনি। এখন যতদ্রুত সম্ভব সম্মেলন করার চেষ্টা চালানো হবে। ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত 'ইতিবাচক' মন্তব্য করে তিনি বলেন, "জনগণের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা ও রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি চালু করার ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।" এদিকে সকাল থেকেই ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা তোপখানা রোডের কার্যালয়ে যেতে শুরু করেন। দিনের বেশিরভাগ সময় দলটির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, হায়দার আকবর খান রনোসহ পলিটব্যুরোর অধিকাংশ সদস্য কার্যালয়ে উপস্থিত ছিলেন। রাশেদ খান মেনন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছি। তবে এখন নিয়ন্ত্রিত ঘরোয়া রাজনীতি চালু হয়েছে, এটা সঠিক পদক্ষেপ নয়। সমুদ্রের পরিবর্তে আমাদের পুকুরে সাঁতার কাটতে দেওয়া হয়েছে। তাও আবার হাত পা বেঁধে। আমরাতো ডুবে মরে যাবো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআরএফ/এসএনডি/১৭৩৪ ঘ.