২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাসভবন থেকে নথি ও সিডি জব্দ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন থেকে ৭টি মোবাইল সেটসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ও জমির দলিল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন ও যৌথবাহিনী। তাকে গ্রেপ্তারের প্রায় ৭ঘণ্টা পর তার শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে এ সব জব্দ করা হয়। পুলিশ সোমবার রাতে এ তথ্য জানিয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা ছাড়াও যৌথ বাহিনীর সদস্যরা দুপুর ১টার দিকে খালেদা জিয়ার বাসভবনে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 07:10 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা,সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন থেকে ৭টি মোবাইল সেটসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ও জমির দলিল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন ও যৌথবাহিনী। তাকে গ্রেপ্তারের প্রায় ৭ঘণ্টা পর তার শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে এ সব জব্দ করা হয়। পুলিশ সোমবার রাতে এ তথ্য জানিয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা ছাড়াও যৌথ বাহিনীর সদস্যরা দুপুর ১টার দিকে খালেদা জিয়ার বাসভবনে যান। তিনি বলেন, "তারা সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। পরে ৭টি মোবাইল সেট, বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিবেদনের কাটিং-এর একটি বাধাঁই কপিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ নথি, কয়েকটি সিডি ও জমির দলিল জব্দ করে নিয়ে যান।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/০১১০ ঘ.