২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সম্পত্তির হিসাব কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পত্তির হিসাব রোববার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হিসাব অনুযায়ী শেখ হাসিনার মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ১০ লাখ টাকা। কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান রোববার বিকেলে বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। খন্দকার মনিরুজ্জামান বিকাল তিনটায় সেখানে যান এবং সাড়ে চারটায় বের হয়ে আসেন। বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের জানান, শেখ হাসিনা তার সম্পত্তির পুরো হিসাব পড়ে তাতে সই করেছেন। তারপর বিশেষ কারাগারের সাব জেলারের কাছে ওই হিসাব জমা দেওয়া হয়েছে। সাব জেলার সম্পত্তির হিসাব গ্রহণ করে একটি রশিদও দিয়েছেন বলে জানান তিনি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 12:51 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পত্তির হিসাব রোববার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হিসাব অনুযায়ী শেখ হাসিনার মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ১০ লাখ টাকা। কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান রোববার বিকেলে বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। খন্দকার মনিরুজ্জামান বিকাল তিনটায় সেখানে যান এবং সাড়ে চারটায় বের হয়ে আসেন। বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের জানান, শেখ হাসিনা তার সম্পত্তির পুরো হিসাব পড়ে তাতে সই করেছেন। তারপর বিশেষ কারাগারের সাব জেলারের কাছে ওই হিসাব জমা দেওয়া হয়েছে। সাব জেলার সম্পত্তির হিসাব গ্রহণ করে একটি রশিদও দিয়েছেন বলে জানান তিনি। (বিস্তারিত) মনিরুজ্জামান বলেন, "শেখ হাসিনার সম্পদের হিসাব দুই ভাগে জমা দেওয়া হয়েছে। প্রথম ভাগে রয়েছে স্থাবর সম্পত্তির হিসাব এবং দ্বিতীয় ভাগে রয়েছে অস্থাবর সম্পত্তির হিসাব।" তিনি জানান, ঢাকায় শেখ হাসিনার কোনো সম্পত্তি নেই। তবে, সুধা সদন ড. এম ওয়াজেদ মিয়ার নামে হওয়ায় সেটাও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই বাড়ির দাম ধরা হয়েছে ৬০ লাখ টাকা। শেখ হাসিনা যে দুটি গাড়ি ব্যবহার করেন তার একটি চট্টগ্রাম আওয়ামী লীগের ও অন্যটি লন্ডন আওয়ামী লীগের দেওয়া উপহার। চট্টগ্রাম আওয়ামী লীগের দেওয়া গাড়িটির দাম ৬ লাখ টাকা নির্ধারণ করা গেলেও অন্য গাড়িটির দাম ঠিক করা যায়নি বলে জানান তিনি। আয়কর আইনজীবী জানান, সাবেক প্রধানমন্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে আটটি অ্যাকাউন্ট রয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের কাছে শেখ হাসিনার অ্যাকাউন্টের সংখ্যা ও বিবরণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিলো। এই আটটির বাইরে তার নামে আর কোনো অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেলে সেগুলো সম্পদের বিবরণীতে যোগ করে নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে। মনিরুজ্জামান বলেন, "বিবরণীতে কোনো কিছুই লুকানো হয়নি, বা সত্য গোপন করা হয়নি।" এর আগে গত শনিবার শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসে খন্দকার মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, নগদ এক কোটি টাকাসহ শেখ হাসিনার সম্পদের মূল্যমান প্রায় আড়াই কোটি টাকা। তার নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলোর মধ্যে একটিতে ১ কোটি ২৮ লাখ টাকা রয়েছে। হাসিনার অধিকাংশ সম্পত্তি তার বাবা, মা ও দাদার সূত্রে পাওয়া। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি এলাকাটি বাদ দিয়ে ১৫ বিঘা জমি রয়েছে, যার অর্ধেকের মালিক শেখ রেহানা। এছাড়া গোপালগঞ্জে ৪০ কাঠা জায়গায় টিনশেডের একটি বাড়ি রয়েছে। সেখানে একটি পুকুরও আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/জেকে/১৮৪২ ঘ.