২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান সিরাজ ও পরিবারের বিরুদ্ধে কর ফাঁকি মামলার রায় ২৯ আগস্ট

সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া সিরাজ ও পুত্র রাজিব সিরাজের বিরুদ্ধে কর ফাঁকির তিনটি পৃথক মামলার রায় দেওয়া হবে আগামী ২৯ আগস্ট। এদিকে রাজিব সিরাজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা আলাদা চারটি মামলার রায় দেওয়া হবে আগামী ৫ সেপ্টেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 10:53 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া সিরাজ ও পুত্র রাজিব সিরাজের বিরুদ্ধে কর ফাঁকির তিনটি পৃথক মামলার রায় দেওয়া হবে আগামী ২৯ আগস্ট। এদিকে রাজিব সিরাজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা আলাদা চারটি মামলার রায় দেওয়া হবে আগামী ৫ সেপ্টেম্বর। মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় দেওয়ার এ দিন ধার্য করেন। গত ১৬ জুলাই আয়কর ফাঁকির অভিযোগে শাহজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া সিরাজ ও ছেলে রাজিব সিরাজের বিরুদ্ধে আলাদা ১১ টি মামলা দায়ের করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব মামলার সব আসামিই পলাতক রয়েছেন। এর আগে গত ২৭ আগস্ট আয়কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের দায়ে শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজকে আলাদা চারটি মামলায় ৩২ বছরের কারাদণ্ড দেয় আদালত। প্রসঙ্গত, কর ফাঁকি মামলাতে গত ১৫ আগস্ট শাহজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খানকেও ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনিও পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৬৪৭ঘ.