২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে যাননি খালেদা, লিখিত জবাব দিতে হবে ২৭ সেপ্টেম্বর

জয়েন্ট স্টক কম্পানির মামলায় খালেদা জিয়া রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সশরীরে হাজির হননি। খালেদার আইনজীবী ওকালতনামা সহকারে তার পক্ষে হাজিরা দিয়ে এ মামলায় লিখিত জবাব দাখিলের জন্য সময় চান। মহানগর হাকিম আবেদন মঞ্জুর করে আগামী ২৭ সেপ্টেম্বর লিখিত জবাব দাখিলের জন্য তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 09:00 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জয়েন্ট স্টক কম্পানির মামলায় খালেদা জিয়া রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সশরীরে হাজির হননি। খালেদার আইনজীবী ওকালতনামা সহকারে তার পক্ষে হাজিরা দিয়ে এ মামলায় লিখিত জবাব দাখিলের জন্য সময় চান। মহানগর হাকিম আবেদন মঞ্জুর করে আগামী ২৭ সেপ্টেম্বর লিখিত জবাব দাখিলের জন্য তারিখ ধার্য করেন। খালেদার আইনজীবীরা অপর একটি দরখাস্ত দাখিল করে বলেন, নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। ২২ আগস্ট থেকে দেশে বিরাজমান পরিস্থিতির কারণে তিনি আদালতে হাজির হননি। তার পক্ষে হাজিরার জন্য সময় দেয়া হোক। দ্বিতীয় এ দরখাস্তটি আইনজীবীরা মামলার নথিতে সংযুক্ত করলেও তার শুনানি করেননি। অপরদিকে এ মামলার অপর অভিযুক্ত শেখ রাজ্জাক আলী, মেজর (অব:) আবদুল মান্নান ও মো. ফজলুল আজিমের পক্ষে বলা হয় তাদের পক্ষে হাইকোর্টে কম্পানি আইনের ২৪১ ধারা অনুযায়ী দিনকাল প্রকাশনা লি: কম্পানির বিলুপ্তি চেয়ে আবেদন করা হয়েছে। যার শুনানির জন্য সোমবার ২৭ আগস্ট দিন ধার্য রয়েছে। সুতরাং এদের হাজিরার জন্য সংগত কারণে সময় দেয়া হোক। খালেদা জিয়া ও অপর অভিযুক্ত মো. রোকন উদ্দিন মোল্লার পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম, ব্যারিস্টার নওশাদ জমির বলেন, কম্পানি রিটার্ন দাখিল না করার এ মামলাটির শাস্তি হচ্ছে মাত্র প্রতিদিন ২শ টাকা করে জরিমানা। আর এ মামলার সমন নোটিশে বলা আছে, অভিযুক্ত বা তার আইনজীবী হাজির হয়ে মামলা লড়তে পারবেন। রোকন মোল্লার পক্ষে বলা হয়, এর আগের ধার্য তারিখ অর্থাৎ ১৫ জুলাই মোল্লার পক্ষে ওকালতনামা সহকারে হাজিরা দাখিল করা হয়েছিল যা আদালত আগের ধার্য তারিখের আদেশে উল্লেখ করেননি। প্রসঙ্গত গত ২২ জুন বাৎসরিক কম্পানি রিটার্ন দাখিল না করায় রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এর ডেপুটি রেজিস্টার আবদুল মান্নান মোট ১৩ জনকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেছিলেন। মামলার আসামীরা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, গিয়াস উদ্দিন আল মামুন, শেখ রাজ্জাক আলী, ব্যারিস্টার নাজমুল হুদা, মেজর (অব:) আ. মান্নান, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, মোহাম্মদ ফজলুল আজিম, আলী আসগর লবী, রোকন উদ্দিন মোল্লা, একেএম মোশারফ হোসেন, মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার ও মো. নূরুল আমিন তালুকদার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৪৫৩ঘ.