২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি-তে ছাত্র ধর্মঘটের ডাক, সেনা-পুলিশ প্রত্যাহারের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে "নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রী" ব্যানারে সাধারণ ছাত্র-ছাত্রীরা এ কর্মসূচি ঘোষণা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 10:16 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা,আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে "নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রী" ব্যানারে সাধারণ ছাত্র-ছাত্রীরা এ কর্মসূচি ঘোষণা করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ ও সেনা ক্যাম্প প্রত্যাহার এবং জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবিতে সংগঠনের আহবায়ক সৌমিত্র কুমার দাস ও কল্লোল বণিক এই কর্মসূচির ডাক দেন। দেশে জরুরি অবস্থা জারির পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। এদিকে ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিচার দাবিতে ক্যাম্পাসে অবিরাম ছাত্র ধর্মঘট আহবান করেছে। সংগঠনের সভাপতি সোহেল পারভেজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই কর্মসূচির কথা জানান। জাবি ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্যাম্পাসে অনুরূপ কর্মসূচি চালাবে বলে জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএম/এসকে/১৫১২ঘ.