ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- "উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় প্রমাণ হলো, আমার মা'র বিরুদ্ধে মামলা দিয়ে সরকার যেভাবে এগুচ্ছে তা সম্পুর্ণ বেআইনি ও অবৈধ।"
আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর সোমবার সন্ধ্যায় তার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
জয় বলেন,"আমার মায়ের মুখ বন্ধ রাখার জন্য উদ্দেশ্যমূলকভাবে তাকে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক কারণেই ওনাকে আটকে রাখা হচ্ছে।"
নূর আলীর দায়ের করা মামলায় গত রোববার আওয়ামী লীগ সভানেত্রীকে গ্রেপ্তার দেখানো প্রসঙ্গে জয় বলেন," আমার মা জেলের বাইরে থাকলে অনেকের অসুবিধা হবে বলেই ওনাকে আটকে রাখা হচ্ছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম /এসকে ২০২৭ ঘ.
bdnews24