২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি দাবিতে কালো ব্যাজ পড়ছেন টুঙ্গিপাড়ার শিক্ষকরা

শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে কালো ব্যাজ পড়ছেন টুঙ্গিপাড়ার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির আহ্বানে শিক্ষকরা মঙ্গলবার থেকে তিন দিনের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন শুরু করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

গোপালগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে কালো ব্যাজ পড়ছেন টুঙ্গিপাড়ার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির আহ্বানে শিক্ষকরা মঙ্গলবার থেকে তিন দিনের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন শুরু করেন। সকাল থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ পড়ে ক্লাসে যান। শেখ মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীপতি বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিন দিনের কর্মসূচি পালন শেষে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাসিনার মুক্তির দাবিতে স্মারকলিপি দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৮২১ ঘ.