ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সহ-সভাপতি সৈয়দ দিদার বখ্তকে সভাপতিমণ্ডলীর সদস্য করে নেওয়া হয়েছে। ফলে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সংখ্যা বেড়ে ১৩ হলো।
রোববার বিকেলে এলডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ এলডিপির নতুন যে জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেন তাতে সহ-সভাপতি হিসেবে সৈয়দ দিদার বখ্তের নাম ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮১৯ ঘ.
bdnews24