ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশেষ কারাগারে অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস, তিনি ন্যায় বিচার পাবেন না। শুক্রবার দুপুরে সংসদ ভবনের বিশেষ কারাগারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর তার আইনজীবী, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু সাংবাদিকদের এ কথা জানান।
হাসিনাকে গ্রেপ্তার করার চারদিন পর এই প্রথম কোনো দর্শনার্থীকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হলো। আব্দুল মতিন খসরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শুক্রবার দুপুর আড়াইটায় তার সঙ্গে দেখা করেন।
বিশেষ কারাগার থেকে বেরিয়ে এসে খসরু সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা আশঙ্কা করছেন, তিনি হয়তো ন্যায়বিচার পাবেন না। হয়তো গোপন বিচারের ব্যাবস্থা করা হবে।"
খসরু জানান, আওয়ামী লীগ সভানেত্রীর শারীরিক অবস্থা ভালো থাকলেও গোটা ঘটনা প্রবাহে তিনি ক্ষুদ্ধ।
তিনি বলেন, "সভানেত্রী আমাকে বলেছেন, গ্রেপ্তারের আগে তার দরজায় ধাক্কা দেওয়া হয়েছে। তার আগে দুই ঘণ্টা তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি লাখ লাখ লোকের সমাবেশে যান, সেখানে কর্মীরা তার গায়ে একটু আঁচড়ও লাগতে দেয় না। অথচ সরকার তাকে নিরাপত্তা দিতে পারেনি। তার সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে। এ ধরণের আচরণ তিনি এ সরকারের কাছে আশা করেননি।"
শেখ হাসিনা তাকে আরো বলেছেন, "দেশ ভয়ংকর অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। স
bdnews24