২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার গ্রেপ্তার কেউ মেনে নেবে না : মতিয়া

শেখ হাসিনার গ্রেফতারের ঘটনাকে অনাকাক্সিক্ষত আখ্যায়িত করে আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এটা কেউ মেনে নেবে না। রাজনৈতিক হয়রানির জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সোমবার সকালে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন। মতিয়া চৌধুরী আরো বলেন, "যখন সংস্কারের জিগির উঠেছে তখনই আওয়ামী লীগ সভানেত্রীকে গ্রেফতার করা হলো। কারণ, শেখ হাসিনা স্বাধীনভাবে চলাফেরা করলে সংস্কারবাদীরা ঠাঁই পাবে না। সংস্কারের সঙ্গে এই আটকের সম্পর্ক রয়েছে।" এদিকে, সিঙ্গাপুরে অবস্থানরত আরেক আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুকে টেলিফোন করা হলে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে বলেন, "আগে সব কিছু বুঝে নিই তারপর প্রতিক্রিয়া দেবো। "

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 03:12 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, ১৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনার গ্রেফতারের ঘটনাকে অনাকাক্সিক্ষত আখ্যায়িত করে আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এটা কেউ মেনে নেবে না। রাজনৈতিক হয়রানির জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সোমবার সকালে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন। মতিয়া চৌধুরী আরো বলেন, "যখন সংস্কারের জিগির উঠেছে তখনই আওয়ামী লীগ সভানেত্রীকে গ্রেফতার করা হলো। কারণ, শেখ হাসিনা স্বাধীনভাবে চলাফেরা করলে সংস্কারবাদীরা ঠাঁই পাবে না। সংস্কারের সঙ্গে এই আটকের সম্পর্ক রয়েছে।" এদিকে, সিঙ্গাপুরে অবস্থানরত আরেক আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুকে টেলিফোন করা হলে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে বলেন, "আগে সব কিছু বুঝে নিই তারপর প্রতিক্রিয়া দেবো। " সকাল সোয়া আটটায় আব্দুর রাজ্জাকের বাসায় টেলিফোন করা হলে সেখান থেকে জানানো হয়, তিনি বাইরে বেরিয়ে গেছেন। অন্যদিকে তোফায়েল আহমদ টেলিফোনে কোনো প্রতিক্রিয়া দেবেন না বলে জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/০৯০৮ ঘ.