২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিসহ ভোটার তালিকার কর্মপরিকল্পনা ঘোষণা রোববার

প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কাছে ছবিসহ ভোটার তালিকার কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 09:52 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কাছে ছবিসহ ভোটার তালিকার কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করবেন। নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেন, রোডম্যাপে কোন জেলায় কখন ছবিসহ ভোটার তালিকার কাজ চলবে, তার বিস্তারিত পরিকল্পনার কথা থাকবে। তবে এতে নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করা নাও হতে পারে। গত ৩০ জুন গাজীপুরের শ্রীপুরে ছবিসহ ভোটার তালিকা তৈরির পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সিইসি জানিয়েছিলেন, চলতি জুলাই মাসেই রাজশাহী সিটি করপোরেশন এলাকা থেকে শুরু হবে চূড়ান্ত ভোটার তালিকার কাজ। একইসঙ্গে ভোটারদের দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র। এর আগে ১৯৮২ সালের ভোটার তালিকা সংক্রান্ত অধ্যাদেশে সংশোধনী আনা হবে বলেও তিনি জানিয়েছিলেন। তবে ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম কেনা শেষ না হওয়ায় চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ শুরু করতে আরও দেরি হতে পারে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/১৫৪৬ ঘ.