ঢাকা, জুলাই ১৪ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মদ সাস্থ্য পরীক্ষার জন্য আজ শনিবার সিঙ্গাপুর যাচ্ছেন। রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ফ্লাইটে রাষ্ট্রপতি পাঁচ দিনের সফরে ঢাকা ছাড়বেন।
রাষ্ট্রপতির উপ - প্রেসসচিব আবুল কালাম আজাদ সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ''রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মদ ২৩ টা ৫০ মিনিটে সিঙ্গাপুর রওনা হবেন। রাষ্ট্রপতির এই সফর পূর্বনির্ধারিত। তিনি সেখানে চেকআপ করাবেন। ''
বঙ্গভবনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি আগামী ১৯ জুলাই দেশে ফিরে আসবেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার সাস্থ্য পরীক্ষা করা হবে।
সিঙ্গাপুর থাকার সময় অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মদ সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসি/১১৪৭ ঘ.
bdnews24