২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রী দেশের নিরাপত্তার জন্য হুমকি নন: মতিন

উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমএ মতিন বলেছেন, দুই নেত্রী দেশের নিরাপত্তার জন্য হুমকি নন। বুধবার সকালে মতিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "তাদের (দুই নেত্রী) অন্তরীণ রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সরকারের দুর্নীতি দমন অভিযানের ধারাবাহিকতায় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে আইনের মুখোমুখি করা হবে কী না জানতে চাইলে এম এ মতিন বলেন, "উপদেষ্টা হিসেবে আমার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হলে তার দায় আমার উপরও বর্তায়। একইভাবে তারা দায়িত্বে থাকা অবস্থায় যে সব দুর্নীতি হয়েছে, তার দায় তাদের ওপরও বর্তায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 08:05 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) -- উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমএ মতিন বলেছেন, দুই নেত্রী দেশের নিরাপত্তার জন্য হুমকি নন। বুধবার সকালে মতিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "তাদের (দুই নেত্রী) অন্তরীণ রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সরকারের দুর্নীতি দমন অভিযানের ধারাবাহিকতায় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে আইনের মুখোমুখি করা হবে কী না জানতে চাইলে এম এ মতিন বলেন, "উপদেষ্টা হিসেবে আমার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হলে তার দায় আমার উপরও বর্তায়। একইভাবে তারা দায়িত্বে থাকা অবস্থায় যে সব দুর্নীতি হয়েছে, তার দায় তাদের ওপরও বর্তায়।" তিনি আরো বলেন, আইনের প্রয়োজনে তাদেরকেও আইনের মুখোমুখি করা হতে পারে। দুর্নীতিবিরোধী অভিযানে শুধু রাজনীতিকদের লক্ষ্য করা হচ্ছে এমন অভিযোগ অস্বীকার করে উপদেষ্টা বলেন, কাউকে লক্ষ্যবস্তু ধরে এ অভিযান শুরু করা হয়নি। যারা দুর্নীতি করেছে তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদের মধ্যে ব্যবসায়ী ও আমলারাও আছেন। তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের বৈধতাদান প্রসঙ্গে তিনি বলেন, "দেশের প্রয়োজনে এই সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। আইন অনুযায়ী এসব সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার পদক্ষেপ পরবর্তী সরকারকেই নিতে হবে। আমি আশা করি পরবর্তী নির্বাচিত সরকার এসব কাজকে স্বীকৃতি দেবে।" ক্ষমতা ত্যাগের পর নিরাপত্তা নিয়ে তাদের কোনো উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা মতিন বলেন, আমরা কোনো কাজের জন্য ভীত নই। মুক্তিযুদ্ধ করেছি, এজন্য অনেক ঝুঁকি ছিল। কিন্তু তাতে আমরা ভীত ছিলাম না। আমরা খারাপ কাজ করলে তার জন্য জবাবদিহি করতে হবে। আর ভালো কাজ করলে ভীত হব কেন? বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/জিএনএ/১৬৫২ ঘ.