২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা গেলেন সুরঞ্জিত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত শুক্রবার বেলা ১১টায় এমিরেটস এয়ার লাইনস এর একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। কানাডায় তিনি তার ছেলে সুমেন সেনগুপ্তকে দেখতে গেছেন বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েনিন্টফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত শুক্রবার বেলা ১১টায় এমিরেটস এয়ার লাইনস এর একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। কানাডায় তিনি তার ছেলে সুমেন সেনগুপ্তকে দেখতে গেছেন বলে জানা গেছে। সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারি ফারুক আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যায় বলেন, ''নেতা তিন সপ্তাহ কানাডা থাকবেন।'' প্রসঙ্গত, সুরঞ্জিত সেনগুপ্ত গত বুধবার আওয়ামী লীগ ও সরকার ব্যবস্থার সংস্কারের বিষয়ে নিজের প্রস্তাবগুলো সাংবাদিকদের জানান। এতে তিনি ''রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর বদলে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার প্রস্তাব দিয়েছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/জেকে/এমএইচবি/২১১৮ ঘ.