রংপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুর-২ আসনের সাবেক সাংসদ, জাতীয় পার্টি (এরশাদ) নেতা মোহাম্মদ আলী সরকারসহ তিন জনের বিরুদ্ধে একটি চাঁদবাজির মামলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রংপুর তিন নম্বর আমলি আদালতে মামলাটি করেন বদরগঞ্জ উপজেলার সাবেক ইউপি সদস্য আজিজুল হক। বিচারক মামলাটি গ্রহণ করে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার অপর দুই আসামী হলেন সাবেক সাংসদের ছোটো ভাই মোকসেদ আলী সরকার ও জাপা নেতা মোশাররফ হোসেন।
এজাহারে অভিযোগ করা হয়, কাজের বিনিময় খাদ্য কর্মসূচির অধীনে একটি প্রকল্প অনুমোদন করিয়ে দেওয়ার কথা বলে ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর বাদীর স্ত্রী ও বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউপির সংরক্ষিত মহিলা আসনের সদস্য আদুরী বেগমের কাছ থেকে আসামীরা ৫০ হাজার টাকা চাঁদা নেন। কিন্তু কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে আসামীরা বাদী ও তার স্ত্রীকে নানা ধরনের হুমকি দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৬ ঘ.
bdnews24