২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে ভর্তি অবস্থায় গ্রেপ্তার হয়েছেন লবীর স্ত্রী খুশনুদ

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক সাংসদ আলী আজগর লবির স্ত্রী খুসনুদ আজগর লবীকে হাসপাতালে ভর্তি অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ প্রহরাতেই এখন নগরীর ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা চলছে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 07:03 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক সাংসদ আলী আজগর লবির স্ত্রী খুসনুদ আজগর লবীকে হাসপাতালে ভর্তি অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ প্রহরাতেই এখন নগরীর ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা চলছে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়। হাসপাতালের ছয়তলায় কর্তব্যরত সেবিকারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৭ জুন হৃদরোগের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন খুসনুদ লবী। তার উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে। তিনি ৬০২ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন। হাসপতালে খুসনুদ লবীর পাহারায় থাকা পুলিশ সদস্য সুজিত বড়