২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মামলাটি বিশেষ আদালতে

সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর সিনিয়র বিশেষ আদালতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 05:44 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর সিনিয়র বিশেষ আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার মহানগর হাকিম শামসুল আলম এ আদেশ দেন। বুধবার মামলাটি মহানগর সিনিয়র বিশেষ আদালতের বিচারক আজিজুল হক বিচারের জন্য গ্রহণ করবেন এবং অভিযুক্তদের উপস্থিতি ও অভিযোগ গঠনের জন্য দিনধার্য করবেন বলে জানা গেছে। এ মামলায় রোববার ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচএস/এমএইচবি/২৩৩৭ ঘ.