২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটারদের তালিকাভূক্ত করতে এনজিওদের সহযোগিতা চাওয়া হয়েছে

তালিকাভূক্ত হওয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসতে এনজিওদের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। বুধবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনসংশ্লিষ্ট ৪০ টিরও বেশি এনজিওর সমন্বিত সংস্থা 'ইলেকশন ওয়ার্কিং গ্র"পের' সঙ্গে কমিশনের এক মতবিনিময় সভায় এই সহযোগিতা চাওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। অন্য দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 01:40 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- তালিকাভূক্ত হওয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসতে এনজিওদের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। বুধবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনসংশ্লিষ্ট ৪০ টিরও বেশি এনজিওর সমন্বিত সংস্থা 'ইলেকশন ওয়ার্কিং গ্র"পের' সঙ্গে কমিশনের এক মতবিনিময় সভায় এই সহযোগিতা চাওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। অন্য দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন। সভা শেষে সিইসি শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "ভোটারদের উদ্বুদ্ধকরণ ও তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসার বিষয়ে এনজিওদের সহযোগিতা চাওয়া হয়েছে। এনজিওরা এ বিষয়ে কমিশনকে সহযোগিতা করতে খুবই আগ্রহী। নির্বাচনের ব্যাপারে এসব এনজিওর পূর্ব অভিজ্ঞতাও আছে।" তিনি জানান, সারাদেশে কোন এনজিও কোন জেলায় -- উপজেলায় কাজ করবে সে সংক্রান্ত একটি তালিকা কমিশনকে দেবে। কমিশন কিছু দিকনির্দেশনা দিয়ে প্রত্যেকটির সঙ্গে আলাদা করে সমঝোতা স্মারক সাক্ষর করবে। স্বারকে এনজিওগুলোর দায়িত্ব ও কাজের পরিধি কী হবে তা উল্লেখ থাকবে। আর দেশ জুড়ে ভোটার তালিকা বিষয়ক ওই কাজে এনজিওগুলোকে অর্থ যোগাবে ছয়টি বিদেশি দাতা সংস্থা। ১৫ জুলাই নাগাদ রাজশাহী সিটি করপোরেশন এলাকায় চূড়ান্ত ভোটার তালিকার কাজ শুরু হতে পারে - এ তথ্য জানিয়ে শামসুল হুদা বলেন, "এর আগে আমরা বিজ্ঞাপন, প্রচার -প্রচারণার কাজে নামব। মোবাইল টেলিফোন কোম্পানিগুলোকে অনুরোধ করা হবে, তারা যাতে ভোটার হওয়ার জন্য গ্রাহকদের বিনামূল্যে এসএমএস (শর্ট মোবাইল ম্যাসেজ) দিয়ে উদ্বুদ্ধ করে।" সভাশেষে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) প্রধান নাজমুল আহসান কলিমুল্লাহ সাংবাদিকদের বলেন, ভোটারদের উদ্বুদ্ধ করার বিষয়ে এনজিওগুলো সব ধরণের সহযোগিতা করবে। ডেমোক্রেসি ওয়াচের প্রধান তালেয়া রেহমান এবং এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি কেম ম্যাকওয়ে কমিশনকে সহযোগিতা করবেন বলে জানান। উল্লেখ্য, এবারই প্রথম নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে ভোটকেন্দ্রে বসে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএইচবি/১৯৩২ ঘ.