২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় কমিটির সুপারিশ মেনে নির্বাচনে মনোনয়ন দিতে হবে: সাখাওয়াত হোসেন

নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর স্থানীয় কমিটির সুপারিশ বাধ্যতামূলক করতে চাইছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন রোববার সাংবাদিকদের বলেন, 'মনোনয়ন বাণিজ্য' ঠেকাতে কমিশন এধরণের বিধান করতে যাচ্ছে। এখন থেকে কোনো আসনে একটি দলের একাধিক প্রার্থী মনোনয়ন চাইলে দলের স্থানীয় কমিটি তাদের নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবে। কেন্দ্রীয় কমিটি সেখান থেকে বাছাই করে একজনকে মনোনয়ন দেবে। নির্বাচনী আইন সংস্কারের খসড়ায় এ শর্তটি যোগ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 12:40 PM

Updated : 26 Apr 2022, 02:27 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)