২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়াসহ দিনকাল প্রকাশনার ১৩ পরিচালকের বিরুদ্ধে মামলা

আর্থিক প্রতিবেদন দাখিল না করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দিনকাল প্রকাশনা লিমিটেডের ১৩ পরিচালকের বিরুদ্ধে ঢাকা যৌথমূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় মামলা দায়ের করেছ। মঙ্গলবার মহানগর হাকিম আদালতে যৌথমূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক কার্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল মান্নান এ মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয় কোম্পানি আইনের ১৯৯৪/৩৬/১ ধারা লঙ্ঘন করে আসামিরা ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত দিনকাল প্রকাশনা লিমিটেডের রিটার্ন (বার্ষিক আর্থিক প্রতিবেদন) দাখিল করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 05:15 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আর্থিক প্রতিবেদন দাখিল না করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দিনকাল প্রকাশনা লিমিটেডের ১৩ পরিচালকের বিরুদ্ধে ঢাকা যৌথমূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় মামলা দায়ের করেছ। মঙ্গলবার মহানগর হাকিম আদালতে যৌথমূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক কার্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল মান্নান এ মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয় কোম্পানি আইনের ১৯৯৪/৩৬/১ ধারা লঙ্ঘন করে আসামিরা ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত দিনকাল প্রকাশনা লিমিটেডের রিটার্ন (বার্ষিক আর্থিক প্রতিবেদন) দাখিল করেননি। মামলার অন্য আসামিরা হচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আব্দুস সালাম তালুকদার, সাবেক সাংসদ প্রয়াত নুরুল আমিন তালুকদার, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক সাংসদ ও বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এবিএম মোশারফ হোসেন, সাবেক সাংসদ আলী আসগর লবী, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, ফজলুল আজিম ও বিএনপি শিল্প বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মোল্লা। মামলার অভিযোগে জানানো হয়, বিধান অনুযায়ী প্রতিবছর কোম্পানির রিটার্ন, লাভ--তির হিসাব এবং বার্ষিক প্রতিবেদন জয়েন্ট স্টক কোম্পানির কাছে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এমএইচবি/২৩০৯ ঘ.