২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের সম্পত্তির হিসাব দুর্নীতি দমন কমিশনে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সম্পদের হিসাব বিবরণী রোববার দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে কারা কর্তৃপ। এর আগে গত ৭ জুন তারেক রহমানের আইনজীবী আহমেদ আজম খান ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্তৃপরে কাছে তারেকের আট পৃষ্ঠার সম্পদের হিসাব জমা দেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান রোববার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম--কে বলেন, ''৭ জুন তারেক রহমানের সম্পদের বিবরণী ঢাকা কারা কর্তৃপরে কাছে জমা দিয়েছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সম্পদের হিসাব বিবরণী রোববার দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে কারা কর্তৃপ। এর আগে গত ৭ জুন তারেক রহমানের আইনজীবী আহমেদ আজম খান ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্তৃপরে কাছে তারেকের আট পৃষ্ঠার সম্পদের হিসাব জমা দেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান রোববার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম--কে বলেন, ''৭ জুন তারেক রহমানের সম্পদের বিবরণী ঢাকা কারা কর্তৃপরে কাছে জমা দিয়েছি। আমি জেনেছি, কারা কর্তৃপ আজ (রোববার) দুর্নীতি দমন কমিশনের কাছে তা জমা দিয়েছেন।'' গত ৭ মার্চ তারেক রহমানকে যৌথবাহিনী ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে তিনটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান স্বারিত আট পৃষ্ঠার হিসাব বিবরণীতে তার স্থাবর সম্পত্তি দেখানো হয়েছে--- ঢাকার গুলশানের ডি ব্লকে একটি এক তলা বাড়ি ও বগুড়ার সাইলাকান্দিতে ২ দশমিক ০১ একর কৃষি জমি। এর মধ্যে গুলশানের বাড়িটি সরকারি বরাদ্দ সূত্রে পাওয়া, যার এক তৃতীয়াংশের মালিক তিনি। ঢাকা ব্যাংকের বনানী শাখায় ২৮ হাজার ১৬২ টাকা ও এ বি ব্যাংকের গুলশান শাখায় ৬ হাজার ২৯০ টাকার দুটি হিসাব রয়েছে তার। তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমানের ধানমন্ডিতে তিনটি বাড়ি রয়েছে। এছাড়া মহাখালী ডিওএইচএস ও মতিঝিল বানিজ্যিক এলাকায় দুটি বাড়ি এবং জয়দেবপুরে এক বিঘা জমির মালিক তিনি। এসব সম্পত্তি তিনি পেয়েছেন মরহুম পিতা রিয়ার এডমিরাল মাহবুব আলী খান ও মা সৈয়দা ইকবালবান্দ বানুর কাছ থেকে। তারেক রহমানের ২০ হাজার টাকার সঞ্চয়পত্র এবং রূপালী ব্যাংকের ঢাকা সেনানিবাস শাখায় এক লাখ টাকার এফডিআর (প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রাপ্ত সরকারি অনুদান থেকে ক্রয় করা) রয়েছে। তারেক ব্যবসায়িক মূলধন হিসেবে টি এম এন্টারপ্রাইজের ২ লাখ টাকা ৭০ হাজার ৮০১ টাকার হিসাব দিয়েছেন। ১৯৯২-৯৩ সালে তারেক ড্যান্ডি ডায়িং ১০০ টাকার ৫০ হাজারটি ও রহমান গ্র"পের ১০০ টাকার ১৮ হাজার ৫০০টি শেয়ার কেনেন। তবে ড্যান্ডি ডাইয়িংয়ের শেয়ারের সুবিধাদি ২০০৩ সাল থেকে তারেক গ্রহণ করছেন না বলে সম্পদের বিবরণীতে উল্লেখ করা হয়। তারেক রহমানের কাছে মোট পাঁচ তোলা স্বর্ণ রয়েছে, যা তিনি জন্ম ও বিয়ের সময় উপহার হিসেবে পান বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে। শহীদ মইনুল সড়কের বাসায় তারেকের নিজের নামে এক লাখ ৭৯ হাজার ৫০০ টাকার আসবাপত্র, ইলেক্ট্রনিক সামগ্রী ও নগদ ৪০ হাজার ১০৭ টাকা রয়েছে। ডা. জোবাইদা রহমানের রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ৭২ তোলা স্বর্ণ। এর মধ্যে একটি ব্যাংকে জমা আছে ১২ তোলা। এছাড়া শহীদ মইনুল সড়কের বাসায় ডা. জোবাইদা মায়ের কাছ থেকে বিয়ের উপহার হিসেবে দুটি বেডরুম সেট, দুসেট সোফা, একটি ডাইনিং টেবিল, চারটি চেয়ার ও একটি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র পেয়েছেন। এছাড়া তিনি চাকরির বেতন থেকে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুটি ফ্রিজ, একটি রঙিন টেলিভিশন, একটি কম্পিউটার, একটি মাইক্রো ওভেন ও দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কেনেন। ডা. জোবাইদার আইএফআইসি ব্যাংকের ধানমন্ডি শাখায় ১২ হাজার ৬৩৯ টাকা রয়েছে। প্রাইম ব্যাংকের তার নামে ২৫ লাখ ও ১০ লাখ টাকার দুটি এফডিআর রয়েছে। এছাড়া রহমান গ্র"প থেকে ঋণ নিয়ে মেয়ে জাইমা রহমানের নামে ঢাকা ব্যাংকে ২০ লাখ টাকার এফডিআর রয়েছে। হিসাব বিবরণীতে রহমান গ্র"পসহ কয়েকটি ব্যাংকে তারেক রহমানের দায় রয়েছে বলে উল্লেখ করা হয়। এর মধ্যে রহমান গ্র"পে তারেকের ২০ লাখ টাকা ঋণ রয়েছে। ন্যাশনাল ব্যাংক, ঢাকা ব্যাংক ও সিঙ্গাপুর সিটি ব্যাংকের সাপ্লিমেন্টারি ডেভিড কার্ডের কথার দায়ও বিবরণীতে উল্লেখ রয়েছে। বিডিনিউজ টুয়িন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএইচবি/১৭৫৯ ঘ.