ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---কারাগারে আটক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে সাত দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত এম আকবর। শুনানি শেষে দুপুর একটায় ওবায়দুল কাদেরকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন মহানগর হাকিম মামুন আল রশীদ।
এর আগে দুপুর সোয়া বারোটায় কাদেরকে আদালতে হাজির করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, ওবায়দুল কাদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল এবং জননিরাপত্তা বিঘ
bdnews24