ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চারদিনের রিমান্ড শেষে সোমবার শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। একই আদালত জরুরি ক্ষমতা বিধিমালায় বেঙ্গল গ্র"পের চেয়ারম্যান আবুল খায়ের লিটুকে তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।
মিন্টুর পক্ষে আদালতে ব্যারিস্টার রফিকুল হক কারাগারে তাকে ডিভিশন দেওয়ার আবেদন জানিয়ে বলেন, "যদি জামিন না দেওয়া হয় তবে দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তাকে ডিভিশন দেওয়া উচিত।" তিনি আদালতকে জানান, মিন্টু একবার জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। ব্যারিস্টার হক বলেন, "৭২ বছর বয়সে আমি বলছি, মিন্টু শুধু আমার ভাই নয়, আমি তার অভিভাবকও। সে আমার মক্কেল নয়।"
মিন্টুকে ডিভিশন প্রদানের জন্য ব্যারিস্টার হক ও আরেক আইনজীবী আজমালুল হক কিউসির আবেদন আদালত খারিজ করে দিলে তার স্ত্রী এজলাসে ফুঁপিয়ে কেঁদে ওঠেন।
সোমবার বিকেলে চারটায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট মীর আলী রেজার আদালতে মিন্টু ও আবুল খায়ের লিটুকে হাজির করা হয়।
এফবিসিসিআইর সাবেক সভাপতি মিন্টুর পক্ষে আইনজীবীরা জামিন চাইলে আদালত বলেন শুনানি করার এখতিয়ারই আমার নেই। এ সময় তার আইজীবীরা বলেন, জরুরি ক্ষমতা বিধিমালায় যে জামিন চাওয়া যায় সে বিষয়ে হাইকোর্টে কিছুদিন আগের শুনানি হয়েছে। তারা হাইকোর্টের একটি আদেশেরও উল্লেখ করেন।
মিন্টুর আইনজীবীরা বলেন, যদিও আইনের বইতে লেখা আছে এ ধারার অভিযোগে জামিন চাওয়া যায় না কিন্তু ১৮ এপ্রিলের পরে হাইকোর্ট জরুরি ক্ষমতা বিধিমালায় জামিনের বিষয়ে যে আদেশ দিয়েছে সেখানে বলা হয়েছে ১৮ এপ্রিলের পরে দায়ের করা মামলাগুলোতে হাইকোর্ট এবং নিুআদালত জামিনের বিষয়ে শুনানি গ্রহণ করতে পারেন। আইনজীবীরা অবশ্য এও বলেন, জামিন দেওয়া না দেওয়া আদালতের নিজস্ব বিবেচনার ব্যাপার।
উত্তরে আদালত বলেন, হাইকোর্ট ওই আদেশ অনুযায়ী শুনানি করতে পারে কিন্তু নিু আদালত পারে না।
মিন্টু বাংলাদেশে ইউক্রেনের অনারারি কনসুলার হওয়ায় আদালতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মিন্টু এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকও।
মিন্টুর আইনজীবীরা আদালতে বলেন এসব বিদেশী প্রতিনিধি এবং পর্যবেক্ষকরা মিন্টুর জামিনের পক্ষে সুপারিশ করে বিভিন্ন কাগজপত্র দাখিল করেছেন।
এদিকে লিটুর বিরুদ্ধে গুলশান থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড প্রার্থনা করেন। লিটুর বিরুদ্ধে আটকাদেশেরও প্রস্তাব রাখা হয়।
লিটুর বিরুদ্ধে পুলিশের অভিযোগে বলা হয়, লিটু ব্যবসায়ী খাতে ব্যাপক পরিচিত এবং বেঙ্গল গ্র"পের চেয়ারম্যান পদে থেকে দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেন। তিনি দেশের এবং জননিরাপত্তার বিঘ
bdnews24