২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন সচিবালয়কে আলাদা করার প্রক্রিয়া শিগগিরই শুরু

নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধান নির্বাহীর কার্যালয় থেকে আলাদা করার বিষয়ে আইনের খসড়া দুই--তিনদিনের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আলাদা করে কমিশনের অধীনে আনা হোক তা সরকারও চায়। আমরা কমিশনের আইন শাখাকে দুই--তিন দিনের মধ্যে একটি খসড়া চূড়ান্ত করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাতে বলেছি।" ছহুল হোসাইন বলেন, "বর্তমান নির্বাচন কমিশন কোনো পরাধীনতা অনুভব করছে না। ভবিষ্যতের কথা ভেবেই সচিবালয়কে স্বাধীন করে কমিশনের অধীনে আনা হচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধান নির্বাহীর কার্যালয় থেকে আলাদা করার বিষয়ে আইনের খসড়া দুই--তিনদিনের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আলাদা করে কমিশনের অধীনে আনা হোক তা সরকারও চায়। আমরা কমিশনের আইন শাখাকে দুই--তিন দিনের মধ্যে একটি খসড়া চূড়ান্ত করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাতে বলেছি।" ছহুল হোসাইন বলেন, "বর্তমান নির্বাচন কমিশন কোনো পরাধীনতা অনুভব করছে না। ভবিষ্যতের কথা ভেবেই সচিবালয়কে স্বাধীন করে কমিশনের অধীনে আনা হচ্ছে।" কমিশন আগস্টের মধ্যেই আইন সংস্কারের কাজ শেষ করতে চায় তা কথা মনে করিয়ে দিয়ে ছহুল হোসাইন বলেন, "আমরা তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতেই চাই। আমাদের হাতে জুন--জুলাই পর্যন্ত সময় আছে। আপনারা একটু ধৈর্য ধরুন; দেখুন আমরা কী করি।" ঘরোয়া রাজনীতি শিগগিরই শুরু হলেও জ্যেষ্ঠ নেতারা কারাবন্দি থাকায় কমিশন মূল নেতাদের বাদ দিয়ে দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "তেমনটি হলে আমাদের বিকল্প কিছু ভাবতে হবে। তবে সেটা কী হবে আমরা এখনো তা জানি না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএইচবি/১৮১৬ ঘ.