২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ-- ৪ আসনে বিএনপির সাবেক সাংসদ ও জেলা বিএনপির সহ--সভাপতি মুহাম্মদ বিরুদ্ধে সড়ক ও জনপথ অধিদপ্তর বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করেছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইলে সওজ এর জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগে একটি ও সাংসদ থাকার সময় প্রভাব খাটিয়ে নিজের অনুগত ঠিকাদারদের কাজ দিতে বাধ্য করার অভিযোগে আরেকটি মামলা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 05:03 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

নারায়ণগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নারায়ণগঞ্জ-- ৪ আসনে বিএনপির সাবেক সাংসদ ও জেলা বিএনপির সহ--সভাপতি মুহাম্মদ বিরুদ্ধে সড়ক ও জনপথ অধিদপ্তর বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করেছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইলে সওজ এর জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগে একটি ও সাংসদ থাকার সময় প্রভাব খাটিয়ে নিজের অনুগত ঠিকাদারদের কাজ দিতে বাধ্য করার অভিযোগে আরেকটি মামলা করা হয়। দুটি মামলারই বাদী হয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সানাউল হক। একটি মামলার অভিযোগে বলা হয়েছে, গিয়াসউদ্দিন শিমরাইলে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের পাশে কাসসাফ শপিং ১ ও ২ নামে দুটি মার্কেট নির্মাণ করেন। সেখানে প্রবেশের জন্য শর্ত সাপেক্ষে পাঁচ কাঠা জমি সওজের কাছ থেকে লিজ নেন তিনি। কিন্তু ২০০২ সালে জুন মাসে ক্ষমতার দাপট দেখিয়ে গিয়াসউদ্দিন সওজের জমিতে ১৩টি দোকান নির্মাণ করে ভাড়া দেন। এর প্রতিবাদ করায় সওজের তৎকালীন নির্বাহী প্রকৌশলী নাজমুল হকসহ অন্য কর্মচারীদের হুমকি দেওয়া হয়। অন্য মামলার অভিযোগ করা হয়েছে, সাংসদ থাকার সময় ২০০৫ সালের সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে গিয়াসউদ্দিন বাদীকে নিজের মালিকানাধীন জিআর টেক্সটাইল মিলে ডেকে নিয়ে যান। সেখানে সাংসদ তাকে জানান, সওজ এর কার্যালয়টি তার নির্বাচনী এলাকায় পড়েছে। শামীম ওসমানের মতো একজন শক্ত প্রতিযোগীর বিরুদ্ধে এই আসনে রাজনীতি করতে হয় বলে দল ও কর্মীদের পেছনে তাকে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। এজন্য তিনি নারায়ণগঞ্জ সড়ক বিভাগের সব ঠিকাদারি কাজের অর্ধেকই তার অনুগত ঠিকাদারদের দিয়ে দেওয়ার নির্দেশ দেন। এভাবে সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন প্রভাব খাটিয়ে ৬ কোটি ১২ লাখ টাকার ১০টি ঠিকাদারি কাজ নিজের ঠিকাদারদের পাইয়ে দিয়েছেন। কিন্তু তাদের কেউই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি বলে মামলার অভিযোগে বলা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহসানউদ্দিন চৌধুরী জানান, পুলিশ মামলা দুটি নথিভুক্ত করেছে। প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে আটক হয়ে সাংসদ গিয়াসউদ্দিন এখন কারাগারে আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২৩৫ ঘ.