২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম গ্রেপ্তার

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 01:36 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

তার ছেলে মোস্তফা আশিষ ইসলাম বিডিনিউজ২৪.কমকে এ খবরটি নিশ্চিত করে বলেছেন, “ভোর চারটার দিকে আমাদের ধানমন্ডির বাসায় অভিযান শুরু করে যৌথবাহিনী। এরপর বাবাকে তারা সঙ্গে নিয়ে যায়।”

আশিষ ইসলাম বলেন, “বাবাকে কোথায় নেওয়া হচ্ছে এ বিষয়ে আমরা জানতে চাইলে তারা বলেন, এখন কিছুই বলা যাবে না। পরে ধানমন্ডি থানায় যোগাযোগ করবেন।”

তিনি আরও জানান, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে রফিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্পে অনিয়মের অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়।

রফিকুল ইসলাম ২০০১ থেকে ২০০৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে যশোর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।