সেগুনবাগিচার মাঠটি রক্ষার দাবি
সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় মাঠে থানা রির্সোস সেন্টার নির্মাণ না করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন। সংগঠনের নেতারা মনে করেন, এই এলাকায় তিনটি স্কুলের জন্য এই একটি খেলার মাঠই আছে। ছাত্রদের খেলার সুযোগ দিতে এবং পরিবেশ রক্ষায় এই মাঠ রক্ষা করা প্রয়োজন।
পরিবেশ বাঁচাও আন্দোলনের আহবায়ক আবু নাসের খান নফহবংি২৪.পড়স -কে এ দাবির কথা বলেন।
মঙ্গলবার সকালে সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় মাঠে পরিবেশ বাঁচাও আন্দোলন ও স্থানীয় অধিবাসীরা যৌথভাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করলে পুলিশ তা হতে দেয়নি। সংবাদ সম্মেলনের আয়োজক আবু নাসের খান, প্রকৌশলী মো. শহীদুল্লাহ, এনামূল হক প্রমূখ এ ব্যাপারে কোনো অনুমতিপত্র পুলিশকে দেখাতে পারেননি বলে জানা গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম নফহবংি২৪.পড়স -কে বলেন, “জরুরি অবস্থায় সংবাদ সম্মেলন করার জন্য পূর্বানুমতির প্রয়োজন। এটা ছিল না বলে আয়োজনকে ফিরিয়ে দেওয়া হয়েছে।”
আহবায়ক আবু নাসের খান বলেন “ মাঠটি রক্ষা করাই ছিল আমাদের সংবাদ সম্মেলনের উদ্দেশ্য। সংবাদ সম্মেলন করতে না পারলেও আমরা ওই মাঠে মাসব্যাপী ফুটবল খেলার আয়োজন করার অনুমতি নেওয়ার চেষ্টা করছি।”
প্রসঙ্গত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ওই মাঠে একটি থানা রিসোর্স সেন্টার নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
