২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিউটেনিসের সম্মানে নৈশভোজে রাজনীতিবিদ-ব্যবসায়ীরা

ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিসের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 10:02 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এতে বিভিন্ন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপানসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার ছাড়াও দেশের শীর্ষ রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলের নেতাদের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, সাবের হোসেন চৌধুরী, বিএনপির ড. আবদুল মঈন খান, যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাও অনুষ্ঠানে ছিলেন।