২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন কাজী জাফর

চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ। শনিবার মধ্যরাতে মালয়েশিয়ান এয়ার লাইন্সের একটি বিমানে করে দেশে ফেরেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 05:20 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

দেশে জরুরি অবস্থা জারির পর গত ২৭ ফেব্রুয়ারি কিডনির জটিলতা ও ডায়াবেটিসের চিকিৎসার জন্য তিনি অস্ট্রেলিয়া যান।

কাজী জাফর আহমেদের ব্যক্তিগত সচিব গোলাম মোস্তফা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন। বাসায় বিশ্রাম নিচ্ছেন।

২০০৩ সালে অস্ট্র্র্রেলিয়ার ওয়েস্টমিড হাসপাতালে কাজী জাফর আহমদের কিডনি প্রতিস্থাপন করা হয়।