ভোট গণনার সময় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি রাখার দাবি
নির্বাচনে ভোট গণনার সময় পর্যবেক্ষক সংস্থার একজন প্রতিনিধির উপস্থিতি দাবি করেছে বেসরকারি সংস্থা ‘ব্রতী’।
সংস্থার নির্বাহী প্রধান শারমিন মোরশেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুজ্জামানের সঙ্গে দেখা করে এই দাবি জানান।
শারমিন মোরশেদ সাংবাদিকদের বলেন, “নির্বাচনের পর্যবেক্ষকদের ভোট দেওয়ার সুযোগ দিতেও আমরা কমিশনের কাছে দাবি জানিয়েছি।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের সরকারি ফলাফল প্রকাশের আগে পর্যবেক্ষকরা কোনো মতামত জানাতে পারবেন না বলে সাবেক সিইসি এম এ আজিজ আইন করেছিলেন। ব্রতী প্রতিনিধিরা পরে বর্তমান সিইসির সঙ্গে পরে দেখা করে এ আইন সংস্কারেরও দাবি জানাবে।”
