২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক ও মোশাররফের মুক্তি চেয়েছে বিএনপি

খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মুক্তি চেয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 09:29 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বৃহস্পতিবার দলের মহাসচিব মান্নান ভুইঁয়া এক বিবৃতিতে বিএনপি নেতাদের গ্রেপ্তার করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই খন্দকার মোশাররফ হোসেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে গ্রেপ্তার করার ঘটনায় আমরা উদ্বিগ্ন।

তিনি বলেন,“আমরা খন্দকার মোশাররফ হোসেন ও তারেক রহমান সহ যে সকল গ্রেপ্তারকৃত রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ নেই তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য দাবী জানাচ্ছি।”