বাবরের চাচাতো ভাইকে কারাগারে পাঠানো হয়েছে
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচাতো ভাই আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুকে একমাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।
খালিয়াজুরি থানা পুলিশ শুক্রবার বিকালে তাকে জেলা ম্যাটিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নেত্রকোণা জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে সম্পদের হিসাব দাখিল শেষে বের হওয়ার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
