মওদুদ আহমদ ও তাঁর স্ত্রীর ব্যাংক লেনদেনে নিষেধাজ্ঞা
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও তার স্ত্রী হাসনা মওদুদের নামে বা যৌথ নামে ব্যাংকে সংরক্ষিত সব ধরনের অর্থ উত্তোলন বা বদলি (ট্রান্সফার) স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
সাবেক আইনমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের কর ফাঁকির বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেল গত বৃহস্পতিবার সব বাণিজ্যিক ব্যাংকের প্রতি লেখা এক চিঠিতে এ অনুরোধ করে। বিস্তারিত জানাচ্ছেন সোহেল পারভেজ। (আরও তথ্যসহ এবং সমন্বিত)
নফহবংি২৪.পড়স এর সংগ্রহ করা সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেল এর ওই চিঠিতে দেখা গেছে “গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেল--এ মর্মে নিশ্চিত যে, বর্ণিত করদাতাগণের আপনার ব্যাংকে পরিচালিত হিসাবের গোপনকৃত বা অপ্রকাশিত লেনদেন বিবেচনা করা হলে সরকারের নিকট বিপুল পরিমাণ করদায় (ট্যাক্স লায়াবিলিটি) সৃষ্টি হবে।” মহাপরিচালক মোঃ মুস্তাক হোসেন এ চিঠিতে স্বাক্ষর করেন।
মওদুদ আহমদের ১৫৯, গুলশান মডেল টাউনের বাড়ি এবং ১২৫/এ মতিঝিল বাণিজ্যিক এলাকার দপ্তর দুই ঠিকানাই চিঠিতে বলা হয়েচে। জরুরি ও গোপনীয় চিহ্নিত এ চিঠিতে বিষয় হিসেবে বলা হয়েছে, “আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৭ (৪) ধারা অনুযায়ী ব্যাংক হিসাব হতে অর্থ উত্তোলন স্থগিতকরণ এবং ১১৩ (এফ) অনুযায়ী ব্যাংক বিবরণী সরবরাহ প্রসঙ্গে।
চিঠিতে অনুরোধ করা হযেছে, “আয়কর অধ্যাদেশে ১৯৮৪ এর ১১৭ (৪) বর্ণিত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তালিকায় বর্ণিত করদাতা এবং তাদের পরিবারের সদস্যদের নামে বা যৌথ নামে আপনার ব্যাংকে সংরক্ষিত সকল ধরনের হিসাব / ভল্ট হতে সকল প্রকার অর্থ উত্তোলন / অন্যত্র ব্যবস্থিতকরণ (ঃৎধহংভবৎ) স্থগিত করে সিআইসি--কে জানানোর জন্য অনুরোধ করা হলো। উলে¬খ্য এ বিষয়টি রাজস্ব আদায় অগ্রাধিকারমূলক কার্যক্রম হিসেবে বিবেচনার জন্য অনুরোধ করা যাচ্ছে।”
পাশাপাশি আরও বলা হয়, “তাছাড়া আপনার ব্যাংকে পরিচালিত নিুে উলি¬খিত করদাতা বা তার পরিবারের সদস্যদের নিজ নামে বা অন্যের সাথে যুগ্মভাবে পরিচালিত কোন চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, মেয়াদী আমানত হিসাব, ঋণ হিসাব (হাইপো/পে¬জ), এফসিএ (ফরেন কারেন্সি একাউন্ট), ক্রেডিট কার্ড হিসাব খোলা হয়ে থাকলে উক্ত হিসাব খোলার তারিখ হতে যে তারিখে প্রিন্ট করা হবে সে তারিখ পর্যন্ত সময়কালে ব্যাংক বিবরণী আগামী ০৮/০৩/২০০৭ তারিখের মধ্যে নিু স্বাক্ষরকারীর বরাবরে সরবারহের জন্য অনুরোধ করছি। উলে¬খ্য যে, পূর্বে চালু ছিল অথচ বর্তমানে বন্ধ আছে এরূপ হিসাবও আলোচ্য চাহিদা পত্রের অর্ন্তভূক্ত হিসেবে বিবেচিত হবে। তাছাড়া করদাতা বা তার পরিবারের নামে কোন ভল্ট ও সঞ্চয়পত্র থাকলে তাও অবহিত করতে হবে।”
