সালাহউদ্দিন কাদেরের সম্পত্তির সংশোধিত হিসাব নেয়নি দুদক
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্থাবর--অস্থাবর সম্পত্তির সংশোধিত হিসেব গ্রহণ করেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। নতুন এই বিবরণীতে আগের তুলনায় টাকার পরিমাণ কম দেখানো হয়েছে।
রোববার বিকেল ৪টার দিকে সালাহউদ্দিন কাদেরের স্ত্রী ফরহাত কাদের চৌধুরী কমিশনের পরিচালক তানকিন হক সিদ্দিকীর কাছে সম্পত্তির সংশোধিত বিবরণী দাখিল করতে আসেন। কিন্তু ‘নির্ধারিত সময় পার হয়ে গেছে’ জানিয়ে পরিচালক তা গ্রহণ করেননি। তিনি ফরহাত কাদেরকে বিষয়টি আদালতে উপস্থাপনের পরামর্শ দেন।
এ প্রসঙ্গে ফরহাত কাদের নফহবংি২৪.পড়স কে বলেন, “তাড়াহুড়া করে সম্পত্তির হিসেব দিতে গিয়ে কিছু ভুল হয়েছে। যার ফলে টাকার অংক বেড়ে গেছে। সেটার সংশোধনী জমা দিতে এসেছিলাম।”
সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী তার স্ত্রীর মাধ্যমে গত ২৫ ফেব্র“য়ারি কমিশনের কাছে সম্পত্তির হিসাব জমা দেন। সেই হিসাবে তিনি নিজের নামে ১৪ কোটি ৮৫ লাখ, স্ত্রীর নামে এক কোটি ২৩ লাখ এবং দুই ছেলে ও এক মেয়ের নামে ৬০ লাখ ৮৭ হাজার টাকার স্থাবর--অস্থাবর সম্পত্তি থাকার কথা উল্লেখ করেছিলেন।
এদিকে, সকালে কমিশনের একটি সভায় ‘দুর্নীতিবাজ’ সন্দেহে তালিকাভুক্ত ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিষয়ে আলোচনা হয়।
কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুর রহমান বিকেলে সাংবাদিকদের বলেন, “সম্পত্তির হিসেব জমাদানকারীদের তথ্যে গড়মিল দেখা যাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।”
তিনি আরও বলেন, “তালিকাভুক্ত সাতজন আদালতে রিট করেছেন। এই রিট আবেদনের শুনানিতে কমিশনের নিজস্ব আইনজীবীই আদালতে নিয়োগ করা হবে।”
