২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া কারাগারে

কুমিল্লা--১১ আসনের সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়াকে রোববার কারাগারে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে বিশেষ সুবিধা প্রদানেরও নির্দেশ দিয়েছে। (আরও তথ্যসহ)

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 01:54 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

রোববার দুপুর বারটা পাঁচ মিনিটে দলীয় লোকজন নিয়ে কুমিল্লা জেলা দায়রা জজ আদালতে হাজির হতে আসেন বিএনপির সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া। বিচারক শওকত হোসেন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক সাংসদের বিরুদ্ধে গত বছর ২ নভেম্বর নাঙ্গলকোটের ছাত্রশিবির সভাপতি শাহজাহানকে গুলি করে হত্যা মামলাসহ ছয়টি মামলা রয়েছে।

অনেকগুলো মামলার সমনও ছিলো তার বিরুদ্ধে।

এসব ঘটনায় গফুর ভুঁইয়া আদালতে জামিন চাইলে আদালত তাকে ৫ মার্চের আগে নিু আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।