২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ও সাংবাদিক পিটিয়ে সাবেক আ. লীগ সাংসদ হাজতে

পুলিশ ও সাংবাদিক পেটানোর অভিযোগে সাবেক আওয়ামী লীগ সাংসদ আব্দুস ছাত্তারকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুস ছাত্তার ১৯৯৬ সালে ময়মনসিংহ--৮ আসন থেকে সংসদ নির্বাচিত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস ছাত্তার দুপুর তিনটার দিকে রিক্সা নিয়ে হাইকোর্টের সামনের ভিআইপি সড়ক দিয়ে যাচ্ছিলেন। কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল লিয়াকত আলী তাকে ভিআইপি সড়ক দিয়ে রিক্সা নিয়ে যেতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্তার তাকে চড়-থাপ্পড় মারেন। পরে ট্রাফিক পুলিশের উপ--কমিশনার মোঃ শাহজাহান ঘটনাস্থলে উপস্থিত হলে সাত্তার তাকেও লাঞ্ছিত করেন।    

পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে কয়েকজন সাংবাদিক সেখানে গেলে আব্দুস ছাত্তার একটি বেসরকারী টিভি চ্যানেলের সাংবাদিককেও চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই রেজাউল করিম খান জানান, এ ব্যাপারে ট্রাফিক পুলিশের কনস্টেবল লিয়াকত আলী বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। এসআই বাদল হোসেন ভূঁইয়াকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন খান নফহবংি২৪.পড়স কে জানান, আব্দুস ছাত্তারকে থানা হাজতে আটক রাখা হয়েছে। কনস্টেবল লিয়াকতের দায়ের করা মামলায় শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে।