জলিলকে দেখতে হাসপাতালে হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে যান। কিডনির জটিলতার কারণে বুধবার দুপুরে জলিলকে সেখানে ভর্তি করা হয়।
শেখ হাসিনা আব্দুল জলিলের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় সেখানে আব্দুল জলিলের স্ত্রী ছাড়াও আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আব্দুল মান্নান ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
