বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর বাসা ও অফিসে তল্লাশি
যৌথ বাহিনী শুক্রবার বিকালে বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর বাসা এবং স্টেডিয়ামে অবস্থিত তার অফিসে তল্লাশি চালিয়েছে।
যৌথ বাহিনী সূত্র জানায়, যৌথ বাহিনীর দুটি পৃথক দল বিকাল চারটার দিকে একই সময়ে নগরীর কদমতলীতে অবস্থিত মহানগর বিএনপির সাবেক এই সাধারণ সম্পাদকের বাসায় এবং এম এ আজিজ স্টেডিয়ামে অবস্থিত তার অফিসে তল্লাশি চালায়।
ডবলমুরিং থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই ফজলুল কাদের নফহবংি২৪.পড়স -কে জানান, সেনা ও ডবলমুরিং থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা দস্তগীর চৌধুরীর বাসা এবং অফিস থেকে কিছু কাগজপত্র উদ্ধার করে নিয়ে এসেছে।
তিনি জানান, সেগুলো যাচাই-- বাছাই করে দেখা হচ্ছে।
যৌথবাহিনীর সদস্যদের তল্লাশির বিষয়টি স্বীকার করেছেন দস্তগীর চৌধুরীর মেয়ে জেরিন দস্তগীর। তিনি জানান, “বিকালে কিছু আর্মি ও পুলিশ বাসায় ঢুকে তল্লাশি চালিয়ে কিছু কাগজপত্র নিয়ে চলে যায়।”
বিএনপি নেতা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ--সভাপতি দস্তগীর চৌধুরী বর্তমানে চট্টগ্রাম কারাগারে আটক আছেন।
যৌথবাহিনী গত ১৬ জানুয়ারি তাকে তার কদমতলীর বাসা থেকে আটক করে এবং আদালত তাকে এক মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায়।
